ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
২০২৬ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশে কোনো প্রকার ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। এই দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরণের পূর্ব-ভিসা বা ভিসা ফি পরিশোধের প্রয়োজন হবে না।
ভিসা ছাড়াই যাওয়া যাবে যেসব দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা তার মধ্যে রয়েছে- বার্বাডোস, বাহামাস, ভুটান, মাইক্রোনেশিয়া, গ্রানাডা, গাম্বিয়া, হাইতি, জামাইকা, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, ফিজি, কিরিবাতি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মাদাগাস্কার, মন্টসেরাট, নিয়ু, ভার্জিন আইল্যান্ডস, রুয়ান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস ও ভানুয়াতু।
অন-অ্যারাইভাল বা পৌঁছানোর পর ভিসা পাওয়া যাবে যেসব দেশে তা হলো- বলিভিয়া, বুরুন্ডি, কাবো ভার্দে, জিবুতি, গিনি-বিসাউ, কম্বোডিয়া, কোমোরোস, মৌরিতানিয়া, মোজাম্বিক, মালদ্বীপ, নেপাল, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর-লেসতে, টুভ্যালু ও সামোয়া।
ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) প্রয়োজন যেসব দেশে
অন্যদিকে, কিছু দেশে ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ নিতে হয়। এ সুবিধা রয়েছে- কেনিয়া ও শ্রীলঙ্কার ক্ষেত্রে।
