×

জাতীয়

বাগেরহাটে আধিপত্য দ্বন্দ্বে নিহত ১, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম

বাগেরহাটে আধিপত্য দ্বন্দ্বে নিহত ১, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর

ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  নিহত রাজীব শেখ (২৮) চিংগুড়ি গ্রামের ফারুক শেখের ছেলে।

বৃহস্পতিবার (২৬ মার্চ)  ঘটনাটি ঘটে  রাতের দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামে।

চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন, চিংগুড়ি গ্রামের বিশ্বাস ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে রাজীব শেখ নিহত হন এবং ১২টির মতো বসত ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নেভায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং পুলিশ এলাকায় নিরাপত্তা বাড়িয়ে রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App