×

সোশ্যাল মিডিয়া

ড. ইউনূসকে হেনস্তায় সোহেল তাজের ক্ষোভ

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

ছবি: ভোরের কাগজ কোলাজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এ ঘটনাকে কেন্দ্র করে হেনস্তাকারীদের মানসিকতা ও আচরণের কঠোর সমালোচনা করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সোহেল তাজ এ প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি হেনস্তাকারীদের আচরণকে ‘গ্যাসলাইটিং’ ও ‘সাইকোলজিক্যাল প্রজেকশন’ হিসেবে বর্ণনা করেন।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, “নিউজে প্রফেসর ইউনূসকে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে হেনস্তা করার ভিডিও দেখে হতবাক হয়ে গেলাম। কতটুক নির্লজ্জ বেহায়া হলে নিজেরাই যেই গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করেছে, গণতন্ত্রকে কবর দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল; তারাই এখন সেই দায় আরেকজনের ওপর চাপানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে সাবেক স্বৈরাচার পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুর ট্যাবলেট, এই ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে।”

পোস্টে এ ধরনের আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে সোহেল তাজ মনোবিজ্ঞানে ব্যবহৃত দুটি ধারণার কথা উল্লেখ করেন।

তিনি ‘গ্যাসলাইটিং’কে এমন এক ধরনের মনস্তাত্ত্বিক কারসাজি বা আবেগগত নির্যাতন হিসেবে ব্যাখ্যা করেন, যেখানে মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে কোনো ব্যক্তিকে বাস্তব ঘটনা সম্পর্কে সন্দিহান করে তোলার চেষ্টা করা হয়। এর ফলে ভুক্তভোগী নিজের স্মৃতি, উপলব্ধি ও বিচারবুদ্ধি নিয়েও সংশয়ে পড়তে পারেন।

আরও পড়ুন: এনসিপির শীর্ষ নেতাদের পদে আসছে পরিবর্তন!

অন্যদিকে, ‘সাইকোলজিক্যাল প্রজেকশন’ হলো এক ধরনের মনস্তাত্ত্বিক আত্মরক্ষার কৌশল। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজের অপরাধবোধ, অস্বস্তিকর চিন্তা বা অনিরাপত্তার অনুভূতি অন্যের ওপর আরোপ করার চেষ্টা করেন বলে ব্যাখ্যা করেন তিনি।

যেভাবে হেনস্তার ঘটনা ঘটে

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা অবস্থায় ড. মুহাম্মদ ইউনূসের কাছে এগিয়ে আসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকজন সমর্থক।

এ সময় তারা উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং ‘Why you come here...’ (আপনি কেন এখানে এসেছেন...) বলে তাঁকে উদ্দেশ করে নানা মন্তব্য করেন। বাংলাদেশের গ্রেপ্তার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁকে লক্ষ্য করে প্রশ্ন তোলা এবং বাকবিতণ্ডা সৃষ্টিরও চেষ্টা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ড. ইউনূসের সফরসঙ্গীরা তাঁকে দ্রুত বিমানবন্দরের ভেতরে নিরাপদ স্থানে নিয়ে যান।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, ড. ইউনূসকে হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।

বিমানবন্দরের এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

ড. ইউনূসকে হেনস্তায় সোহেল তাজের ক্ষোভ ‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App