×

জাতীয়

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি থেকে বঞ্চিত ১,৮২১ জন চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে তিনি এ আশ্বাস দেন।

এর আগে চিকিৎসকরা ওই স্থানে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সচিবালয় থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে প্রধানমন্ত্রী নিজে তাদের কাছে গিয়ে কথা বলেন।

এ সময় প্রতিনিধি দল সংক্ষেপে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App