×

জাতীয়

পাঁচ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ এএম

পাঁচ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি জেলায় দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় ওই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে নদীপথে চলাচলকারী নৌযানসমূহকে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ (সোমবার) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App