×

জাতীয়

বায়ুদূষণে শীর্ষে থাইল্যান্ড, ঢাকার অবস্থান কত?

Icon

মাহিদুল হোসেন সানি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২০ এএম

বায়ুদূষণে শীর্ষে থাইল্যান্ড, ঢাকার অবস্থান কত?

ছবি: সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ বর্তমানে চরম অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় শহরটির অবস্থান এখন নবম। দূষণের এই ভয়াবহ মাত্রা বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে নগরবাসীকে বাড়ির বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই শহরের দুষণ স্কোর ১৮৭, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়ের দুষণ স্কোর ১৮২, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে  ভারতের রাজধানী দিল্লির দুষণ স্কোর ১৭৯, অর্থাৎ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৪র্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোরের দুষণ স্কোর ১৭৭, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৫ম অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটির দুষণ স্কোর ১৬৯, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৬ষ্ঠ অবস্থানে রয়েছে চীনের উহান শহরের দুষণ স্কোর ১৫৫, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৭ম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুষণ স্কোর ১৫৩, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৮ম অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদের দুষণ স্কোর ১৫২, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৯ম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকার দুষণ স্কোর ১৪৭, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রপক্ষের

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রপক্ষের

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো

নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App