×

জাতীয়

‘সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

‘সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে’

সংসদে চিফ হুইপ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকের বিরতিতে দুপুরে সংসদ সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের দাওয়াত দেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। এমন সময় সংসদ সদস্যরা খাবারের মেন্যু জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বলেন। এতে অধিবেশনে হাসির রোল পড়ে যায়।

শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের কার্যক্রম চলাকালে মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেওয়ার আগে চিফ হুইপ জুমার নামাজের পর সবাইকে সংসদ সদস্য ভবনের এলডি হলে আপ্যায়নে অংশ নেওয়ার আহ্বান জানান এবং স্পিকারকেও এতে যোগ দেওয়ার অনুরোধ করেন।

চিফ হুইপ বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকেলে আবারও সেশন করবো, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাবো ইনশাআল্লাহ।’ 

এ সময় কয়েকজন সদস্য আপ্যায়নের মেন্যু সম্পর্কে জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।’

তার এই সরস মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল পাস

সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল পাস

যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধার মৃত্যু

যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধার মৃত্যু

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি আটক

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি আটক

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার দুই নারী

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার দুই নারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App