×

জাতীয়

‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৩ পিএম

‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতের বিষয়ে ঢাকা থেকে পাঠানো অনুরোধ পরীক্ষা করছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো অনুরোধটি বর্তমানে তাদের বিচার বিভাগীয় ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

৮ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ওই বৈঠকের ফলাফল আগেই জানানো হয়েছে। ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

রণধীর জয়সওয়াল আরও জানান, দুই দেশই বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে প্রস্তাবগুলো পর্যালোচনায় সম্মত হয়েছে। শিগগিরই এ বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়েছে।

বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ৮ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করেন। সফরকালে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।

পরবর্তীতে ১০ এপ্রিল মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগরীয় সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খলিলুর রহমান বলেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ আগেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এবং এ সফরেও সেই দাবির পুনরাবৃত্তি করা হয়েছে। তবে কৌশলগত কারণে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দেশ ত্যাগের পর থেকে শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধে লেবানন 'ক্ষতিগ্রস্ত' হয়েছে: সিরিয়ার রাষ্ট্রপতি

যুদ্ধে লেবানন 'ক্ষতিগ্রস্ত' হয়েছে: সিরিয়ার রাষ্ট্রপতি

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App