×

জাতীয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

ছবি: সংগৃহীত

টানা কয়েকদিনের বৃষ্টি এবং চট্টগ্রাম নগরীতে ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সৃষ্ট এই জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরবাসীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। জাতীয় সংসদে  এই দুর্ভোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে নোটিশ করা হলে তিনি দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আমার কথা হয়েছে। উনি চেষ্টা করছেন দুর্ভোগ কমাতে। কিন্তু এটা অনেক বড় একটা ওয়াটারলগ, যা স্বাভাবিকভাবে ঠিক হতে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে।'

তিনি বলেন, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, অতিবর্ষণের কারণে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় মানুষ কষ্ট পাচ্ছে। এই সমস্যাটি শুধু চট্টগ্রামে না, এই সমস্যা সারাদেশেই ছড়িয়ে আছে। এটির সঙ্গে আমাদের অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরে এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে একটু বৃষ্টিতেই পানি বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে।

তিনি আরো বলেন, সংসদ সদস্য বলেছেন, বিদেশি বিশেষজ্ঞ বা দেশীয় বিশেষজ্ঞের পরামর্শের জন্য। মাননীয় স্পিকার, এই বিষয়ে একজন রাজনীতিবিদ একজন বিশেষজ্ঞ ছিলেন। উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে যেমন পানির রিজার্ভার তৈরি করেছিলেন, একইভাবে বন্যা বা জলাবদ্ধতাও দূর করেছিলেন।

তারেক রহমান বলেন, মাননীয় স্পিকার আমাদের ঠিক একই কাজে আবার ফিরে যেতে হবে। বর্তমান সরকার খাল খনন কর্মসূচি নিয়েছে। সারাদেশে আমরা এই কাজটি শুরু করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App