×

জাতীয়

সংসদে জ্বালানিমন্ত্রী

পেট্রোলের লাইন নেই, কমেছে লোডশেডিং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম

পেট্রোলের লাইন নেই, কমেছে লোডশেডিং

ছবি : সংগৃহীত

সংসদে জ্বালানি পরিস্থিতির উন্নতির দাবি তুলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে পেট্রোল সংকট ও বিদ্যুৎ ঘাটতি নিয়ে যে উদ্বেগ ছিল, তা অনেকটাই কমে এসেছে। বর্তমানে পেট্রোল পেতে দীর্ঘ লাইনের দৃশ্য আর দেখা যায় না এবং লোডশেডিংও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

মন্ত্রী তার বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর হামলার সময় জাতি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। সে সময় স্বাধীনতার ঘোষণায় মানুষ সাহস পায়। তবে একই সময়ে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব পাকিস্তানি শাসকদের সঙ্গে যোগাযোগ রেখে বাঙালিদের দমনে ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের এপ্রিল মাসে কিছু রাজনৈতিক নেতা তৎকালীন গভর্নর হাউসে বৈঠক করে শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠনের মাধ্যমে মুক্তিকামী জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় -যা ইতিহাসের অংশ।

মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ১৯৭১ বাংলাদেশের মানুষের গর্বের ভিত্তি। এই ইতিহাস না থাকলে বর্তমান রাষ্ট্র কাঠামো বা সংসদীয় ব্যবস্থা গড়ে উঠত না।

জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “কিছুদিন আগেও পেট্রোল ও বিদ্যুৎ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ ছিল। এখন সেই পরিস্থিতির উন্নতি হয়েছে। পেট্রোলের জন্য দীর্ঘ লাইন নেই, বিদ্যুতের লোডশেডিংও অনেক কমে গেছে।” তিনি জানান, সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কাজ করে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

এ সময় তিনি তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিষয়েও কথা বলেন এবং অতীতের রাজনৈতিক আন্দোলনের স্মৃতিচারণ করেন। পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

সংসদে মির্জা ফখরুল লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপির গেজেট প্রকাশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপির গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App