×

জাতীয়

মে মাসেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম

মে মাসেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ফলে বিদ্যমান মূল্যেই আগামী মাসজুড়ে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল -ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই মূল্যহারই মে মাসের জন্য বহাল রাখা হয়েছে। অর্থাৎ, আগামী ১ মে থেকে বর্তমান দরেই জ্বালানি তেল বিক্রি অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

সংসদে মির্জা ফখরুল লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপির গেজেট প্রকাশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপির গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App