×

জাতীয়

হামে শিশুমৃত্যুর বিচার চেয়ে গ্রামীণ ব্যাংক ভবনের সামনে মানববন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:২৪ পিএম

হামে শিশুমৃত্যুর বিচার চেয়ে গ্রামীণ ব্যাংক ভবনের সামনে মানববন্ধন

ছবি- সংগৃহীত

হামে শিশুমৃত্যুর দায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে শাস্তির আওতায় আনাসহ তিন দফা দাবিতে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনের সামনে একটি মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে এই মানবন্ধন করে এইচইউএম (হিউম্যানিটারিয়ান ইউনিটি উইথ মোরালিটি) নামের একটি সংগঠন।

মানববন্ধনে অংশ নিয়ে হামে মারা যাওয়া শিশুদের স্বজনেরা ডক্টর মুহাম্মদ ইউনুস ও নূরজাহান বেগমকে শাস্তির আওতায়  আনার দাবি তোলেন। 

সংগঠনের আহ্বায়ক হাসান আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের টিকা কেলেংকারী আর গাফিলতির কথা ইউনিসেফ বলেছে। গণমাধ্যমের অনুসন্ধানেও তা উঠে আসছে। আমরা চাই ইউনুসের কাছ থেকে নিয়ে মারা যাওয়া শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এহসানুল আজিজ বাবু, হাবিবউল্লাহ মেসবাহ প্রমুখ।

সামনে দেশের আটটি বিভাগে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে মানববন্ধন আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ২৪৪ এবং হাম শনাক্ত হওয়ার পর ৫০ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ গত ৪৯ দিনে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯৪ জনে।

একই সময়ের মধ্যে ৪০ হাজার ৪৯১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২৭ হাজার ৮১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ২৪ হাজার ৯০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া এ সময়ে ৫ হাজার ৩১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App