×

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে প্রণয় ভার্মা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:২০ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে প্রণয় ভার্মা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। 

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা।

ঢাকায় মেয়াদ শেষ করায় প্রণয় ভার্মাকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, ভারতীয় হাইকমিশনার তাঁর কার্যকালে দেওয়া সহযোগিতা ও সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও দূরদর্শী সম্পর্কের দিকে তাকিয়ে রয়েছে।’ 

প্রণয় ভার্মার ভবিষ্যৎ প্রচেষ্টার সাফল্যও কামনা করেন খলিলুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় উপজেলা প্রশাসনের সভা

দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় উপজেলা প্রশাসনের সভা

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App