×

জাতীয়

আশঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরতে পারেন এ মাসেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:১৮ পিএম

আশঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরতে পারেন এ মাসেই

ছবি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং বর্তমানে তার অবস্থা পুরোপুরি আশঙ্কামুক্ত। এ মাসের শেষের দিকে কুরবানি ঈদের আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিক অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।

মির্জা আব্বাসের পারিবারিক সূত্র জানায়, গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসনকেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App