×

জাতীয়

হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের জামিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:২১ পিএম

হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের জামিন

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ীতে একটি হত্যাসহ তিনটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

মঙ্গলবার (৫ মে) বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

আদালতে নুরুল ইসলাম সুজনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি জানান, ‘তিনটি হত্যা মামলায় মঙ্গলবান জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী।’

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে তার স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৯৮ জনকে আসামি করা হয়।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরদিন সকালে যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে ওই মামলায় আগে থেকেই হাইকোর্টে জামিন আবেদন বিচারাধীন থাকায় একই দিন রিমান্ড আদেশ বাতিল হয়ে যায়।

এরপর হত্যা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। বিচারক শাহীন রেজা গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করলেও রিমান্ড না দিয়ে সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান বাংলাদেশের

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান বাংলাদেশের

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

‘ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার অশনিসংকেত’

‘ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার অশনিসংকেত’

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App