যেসব এলাকায় টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৩৯ এএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় নতুন পোল স্থাপন কাজের জন্য টানা ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ বুধবার (৬ মে)।
মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩কেভি গ্রিড উপ-কেন্দ্র, সুনামগঞ্জ থেকে ৩৩/১১কেভি উপ-কেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুটির গোড়া মরিচায় মারাত্মক ভাবে ক্ষয় হয়ে যাওয়াতে বুধবার নতুন পোল (কালীপুর হাওরে) স্থাপন কাজ করা হবে।
এজন্য সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ দফতরের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এর আগে সরকারের দুই জন মন্ত্রী ও একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টার আগমন উপলক্ষে ৫ মে তারিখের শাট-ডাউন কাজ বাতিল করা হয়।
