×

জাতীয়

ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ঝুঁকিতে যেসব এলাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:৪১ পিএম

ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ঝুঁকিতে যেসব এলাকা

ফাইল ছবি

দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়। আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডব্লিউওটি)।

সংস্থাটি জানিয়েছে, এ বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ১২ মে থেকে ২০ মে পর্যন্ত বৃষ্টি বলয়টি সক্রিয় থাকতে পারে। তবে টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব পড়তে পারে।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগএলাকায় এ বৃষ্টি বলয়ের প্রভাব কম থাকতে পারে। সেখানে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে দু-একদিন হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App