×

জাতীয়

বাণিজ্যমন্ত্রী

টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে উদ্ভাবনে জোর দিতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:২০ পিএম

টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে উদ্ভাবনে জোর দিতে হবে

ছবি : সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে টেকসই উৎপাদন ব্যবস্থা, উদ্ভাবন, গবেষণা এবং পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিতে হবে।

শনিবার (১৬ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টেকসই উন্নয়ন এখন শুধু একটি ধারণা নয়, বরং শিল্পের ভবিষ্যৎ টিকে থাকার জন্য অপরিহার্য শর্ত।

মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ, গ্যাস ও পানির মতো প্রাকৃতিক সম্পদ সীমিত। তাই শিল্পখাতে শক্তি সাশ্রয়, পানি পুনঃব্যবহার, সার্কুলার উৎপাদন ব্যবস্থা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও রফতানি এখনও সীমিত কিছু পণ্যের ওপর নির্ভরশীল। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে স্পোর্টসওয়্যার, ম্যান-মেড ফাইবারভিত্তিক পোশাক, টেকনিক্যাল টেক্সটাইলসহ উচ্চমূল্য সংযোজিত পণ্যে দ্রুত অগ্রসর হতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের বাজারে অবস্থান শক্তিশালী রাখতে এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি গবেষণা, নকশা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে টেক্সটাইল খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম পুঁজিতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে এ খাত দেশের শিল্পায়ন ও রফতানি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

বন্ধ শিল্পকারখানা পুনঃব্যবহার প্রসঙ্গে তিনি জানান, অকার্যকর কারখানায় পুরনো যন্ত্রপাতি রেখে অর্থ ব্যয় করা হবে না। শিল্পের ধরন অনুযায়ী কোথাও শিল্পপার্ক, কোথাও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা লিজের মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা হবে।

তিনি আরও বলেন, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং ও শিপবিল্ডিংসহ সম্ভাবনাময় শিল্পখাতগুলোকে আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পুনরুজ্জীবিত করা হবে।

অনুষ্ঠানে টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের টেক্সটাইল শিল্প আরও আধুনিক, পরিবেশবান্ধব ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। পরে বাণিজ্যমন্ত্রী ইনোভেশন টেক্সটাইল এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মীমাংসা করতে গিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৪

বাইক দুর্ঘটনা নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৪

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি ডিসেম্বরের আগেই, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি ডিসেম্বরের আগেই, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার ছক ট্রাম্পের

দিনক্ষণ চূড়ান্ত মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার ছক ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App