×

জাতীয়

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১৪৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৮ জন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ২ লাখ ১ হাজার ৬২৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২২ হাজার ১১৬ জনের হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হতদরিদ্র সেই শিক্ষার্থীর পাশে ডিসি মাহবুবউল করিম

হতদরিদ্র সেই শিক্ষার্থীর পাশে ডিসি মাহবুবউল করিম

যুব এশিয়া কাপ আগামী মাসেই, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

যুব এশিয়া কাপ আগামী মাসেই, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

মৃত্যুর আগে বন্ধুকে মেসেজ করেছিলেন নানা পাটেকর, শেষ রাতে কী ঘটেছিল?

মৃত্যুর আগে বন্ধুকে মেসেজ করেছিলেন নানা পাটেকর, শেষ রাতে কী ঘটেছিল?

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App