×

জাতীয়

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

ছবি: সংগৃহীত

দেশের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। আগামী ২৮ মে দেশজুড়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সুবিধার্থে মন্ত্রিসভায় দীর্ঘ ছুটির অনুমোদন দেওয়া হয়েছে। ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা ৭ দিন সাধারণ সরকারি ছুটি কার্যকর থাকবে। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে ঈদের ঠিক আগের সাপ্তাহিক ছুটি অর্থাৎ ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সব সরকারি অফিস-আদালত খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম চলবে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App