বাংলাদেশে বিমানবন্দর উন্নয়নে আগ্রহী সিঙ্গাপুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিমানবন্দরগুলোর অবকাঠামো ও সেবার মান উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।
সোমবার (১৮ মে) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডিরিক লো ইউ–ৎসে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে অ্যাডভান্স প্যাসেঞ্জারস ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং অ্যারোনোটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইজের আগ্রহের কথা তুলে ধরেন।
মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
