×

জাতীয়

ছোট্ট শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুর্দান্ত ১৮ মিনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:৫১ পিএম

ছোট্ট শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুর্দান্ত ১৮ মিনিট

ছবি: সংগৃহীত

ডে-কেয়ার সেন্টারের ছোট্ট শিশুদের সঙ্গে দুর্দান্ত ও প্রাণোচ্ছল কিছু সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন শেষে, ওই ভবনে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে-কেয়ার সেন্টার পরিদর্শনে গিয়ে এই চমৎকার অভিজ্ঞতা অর্জণ করেন প্রধানমন্ত্রী।

নিরাপত্তার তোয়াক্কা না করে প্রধানমন্ত্রী টানা ১৮ মিনিট সময় কাটান শিশুদের সঙ্গে। আর প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ছোট্ট শিশুরাও আনন্দে মেতে ওঠে।

ডে-কেয়ার সেন্টারে প্রবেশের পর শিশুদের কেউ হাত মেলাতে হাত বাড়িয়ে দেয় প্রধানমন্ত্রীর দিকে, কেউ টেনে নিয়ে যায় তার প্রিয় খেলনার কাছে, কয়েকজন আবার নিজেদের হাতে আঁকা ছবি দেখাতে ব্যস্ত হয়ে পড়ে।

প্রধানমন্ত্রীও মনযোগ দিয়ে শিশুদের খেলনা, আঁকা ছবি সব দেখেন এবং প্রশংসা করেন। 

এ সময় প্রধানমন্ত্রী তাকে ঘিরে থাকা ছোট্ট শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন। শিশুদের বিভিন্ন রকমের চকলেট, টফি. ললিপপ আর গিফট ব্যাগও।

প্রধানমন্ত্রী যখন বের হয়ে আসছিলেন তখন শিশুরা সবাই একসাথে হাত নেড়ে ‘টা-টা আঙ্কেল’ বলে তাঁকে বিদায় জানায়।

ডে-কেয়ার সেন্টারটি পরিদর্শনের সময়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ছাড়াও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ বছরেও গড়ে উঠেনি বন্যহাতির খাদ্যভান্ডার, বিপাকে পাহাড়ি গ্রামবাসীরা

৩০ বছরেও গড়ে উঠেনি বন্যহাতির খাদ্যভান্ডার, বিপাকে পাহাড়ি গ্রামবাসীরা

শিশু শিক্ষার্থীকে দিয়ে ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

শিশু শিক্ষার্থীকে দিয়ে ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

মিরপুর-৬ এ অফিসার্স কোয়ার্টারে আগুন

মিরপুর-৬ এ অফিসার্স কোয়ার্টারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গুলশান লেকের পরিবেশ রক্ষা-সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশান লেকের পরিবেশ রক্ষা-সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App