×

জাতীয়

ধর্মমন্ত্রী

হাজিদের সেবায় অবহেলা করলে ব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:১৭ পিএম

হাজিদের সেবায় অবহেলা করলে ব্যবস্থা

ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন উপলক্ষে হাজিদের সেবায় দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেন, হাজিদের সেবায় দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের টিএ/ডিএ সুবিধাও বন্ধ করে দেওয়া হবে।

সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশের চলতি বছরের সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম শেষ করে সৌদি আরবে পৌঁছেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার রাতে তিনি মক্কায় পৌঁছেই বাংলাদেশ হজ মিশনে যান এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের খোঁজখবর নেন।

ধর্মমন্ত্রী হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে হাজিদের আবাসন, পরিবহন, চিকিৎসাসেবা, লাগেজ ব্যবস্থাপনা ও অন্যান্য সেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হাজিদের সেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন।

এসময় ধর্মমন্ত্রী বলেন, এবারের হজ ব্যবস্থাপনায় হাজিদের সর্বোচ্চ স্বস্তি ও সেবা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। বিমানে আসার সময় অনেক হাজি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার প্রথমবারের মতো হাজিদের জন্য বিশেষ পানি সরবরাহ ও লাগেজ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। হাজিরা বিমান থেকে নামার পর হজ ক্যাম্পে তাদের লাগেজ গ্রহণ, ইমিগ্রেশন সম্পন্ন করা এবং হোটেল রুম পর্যন্ত পৌঁছে দিতে গাইডদের দায়িত্ব দেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী জানান, অতীতের তুলনায় এবার হজ ব্যবস্থাপনা আরও সেবাকেন্দ্রিক করা হয়েছে। হজ শুরু হওয়ার আগেই অধিকাংশ ভিসা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। কিছু এজেন্সির কারণে সামান্য জটিলতা তৈরি হলেও তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, হাজিদের কোনো ধরনের কষ্ট যেন না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রশাসন, মন্ত্রণালয়, হজ গাইড ও সংশ্লিষ্ট সবাই আল্লাহর মেহমানদের খেদমতে নিরলসভাবে কাজ করছেন।

লাগেজ ব্যবস্থাপনা নিয়ে শুরুতে কিছু সমস্যা থাকলেও পরে সৌদি সরকারের সহযোগিতায় তা সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন ধর্মমন্ত্রী। এ জন্য তিনি সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন আরাফাতের দিনটি সুন্দরভাবে কবুল করেন এবং সব হাজি যেন মনোযোগের সঙ্গে ইবাদত-বন্দেগি করতে পারেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর মেহমানদের খেদমত করার তৌফিক যেন আমরা পাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App