×

জাতীয়

ইউনিসেফ

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:০৪ পিএম

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করতে হবে

ছবি : সংগৃহীত

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, যেসব স্থানে শিশুদের নিরাপদ থাকার কথা, সেখানেই তারা নির্যাতনের শিকার হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শনিবার (২৩ মে) প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, ২০২৬ সালে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ও নির্মম নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ পরিস্থিতিতে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করার তাগিদ দিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থা, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া, শিশুবান্ধব পুলিশিং ও বিচারব্যবস্থার বিভিন্ন দুর্বলতা দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউনিসেফ স্কুল, মাদরাসা, কর্মক্ষেত্র ও কমিউনিটি পর্যায়ে শিশু সুরক্ষা ও জবাবদিহি ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে।

সংস্থাটি আরও বলেছে, নির্যাতনের শিকার শিশু ও নারীদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া তাদের জন্য নতুন করে মানসিক নির্যাতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভুক্তভোগীদের গোপনীয়তা ও মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়েছে।

সহায়তার প্রয়োজনে চাইল্ড হেল্পলাইন ১০৯৮- এ যোগাযোগ করার পরামর্শও দিয়েছে ইউনিসেফ।

সংস্থাটি বলেছে, প্রতিটি শিশুরই বাড়ি, স্কুল, কমিউনিটি ও সমাজের সর্বত্র নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App