×

জাতীয়

জানা গেলো বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবকের পরিচয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০২:৫৩ পিএম

জানা গেলো বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবকের পরিচয়

ছবি : ফাইল ফটো

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সাততলা থেকে নিচে পড়ে মারা যাওয়া যুবকের নাম মো. সৌরভ (২৭)। তিনি রাজধানীর উত্তরার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ব্যক্তিগত হতাশা থেকে সৌরভ আত্মহত্যা করেছেন বলে তার পিতার বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বাংলা জানান, সৌরভের বাড়ি বগুড়া সদর উপজেলায়। তার বাবার নাম রুস্তম আলী। ছেলের মৃত্যুর ঘটনায় তিনি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরে ছেলের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে যান রুস্তম আলী। 

ওসি আরও বলেন, ঘটনার পর শপিং কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে সৌরভ একাই সেখানে গিয়েছিলেন। মার্কেটের বিভিন্ন ফ্লোর ঘুরে সাততলায় যান। এরপর সেখান থেকে লাফিয়ে নিচে পড়েন। পরে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিরাপত্তাকর্মীরা সৌরভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পড়ে যাওয়ার পর সৌরভের ব্যবহৃত মুঠোফোনটি ভেঙে যায়। পরে তার সিমটি অন্য একটি মুঠোফোনে ভরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

ওসি জানান- সৌরভের বাবা জানিয়েছেন, তার ছেলে হতাশাগ্রস্ত ছিলেন। সেই থেকে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কেন সৌরভের মধ্যে হতাশা ছিল সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি। এছাড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সৌরভ আত্মহত্যাই করেছেন বলে মনে হয়।

বুধবার (২৭ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভেতরে মাঝখানের অংশে সাততলা থেকে পড়ে গিয়ে মারা যান সৌরভ। পরে তাকে কমপ্লেক্সের নিরাপত্তাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App