×

জাতীয়

হিথ্রো বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিদর্শন কর‌লেন বিমানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম

হিথ্রো বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিদর্শন কর‌লেন বিমানমন্ত্রী

ছবি : সংগৃহীত

লন্ডন হিথ্রো বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তি‌নি মেনজিস এভিয়েশন দ্বারা প‌রিচা‌লিতত গ্রাউন্ড হ্যান্ডলিং এবং যাত্রী পরিষেবা সুবিধাগুলি পরিদর্শন করেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) লন্ডন হিথ্রো বিমানবন্দর পরিদর্শন করেন মন্ত্রী।

লন্ড‌নের বাংলা‌দেশ হাইক‌মিশন জানায়, মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন- বাংলাদেশের বিমানবন্দরগুলোর পরিষেবার মানকে আরও উন্নত করতে সহায়তা করতে পারে।

বিমানবন্দর পরিদর্শন শে‌ষে তি‌নি লন্ডনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয় পরিদর্শন করেন, এর কার্যক্রম ও গ্রাহক সেবা পর্যালোচনা করেন এবং সেবা প্রদান ও অপারেশনাল উৎকর্ষতা জোরদারে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে লন্ড‌নে বাংলা‌দে‌শের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন।

এরপর মন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন, যেখানে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দেখা করেন। তি‌নি চলমান কার্যক্রমের ওপর মতামত বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহত করতে বাংলাদেশি প্রবাসীদের জন্য উন্নত সেবা দেওয়ার জন্য কৌশলগত দিক নির্দেশনা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App