×

জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে এক দিনে ১৮৩১ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:২১ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে এক দিনে ১৮৩১ মামলা

ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এক দিনে এক হাজার ৮৩১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (১৪ জুন) এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) এনএম নাসিরুদ্দিন।

উপকমিশনার জানান, শনিবার (১৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ট্রাফিক-রমনা বিভাগে ৬৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৭৫টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৬টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪৬টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭টি মামলা করা হয়েছে।

মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। অভিযান চলাকালে মোট ৩০১টি যানবাহন ডাম্পিং এবং ২১৫টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের স্বার্থে কাজ করতে হবে, কোনো দলের জন্য নয়

বিমানমন্ত্রী দেশের স্বার্থে কাজ করতে হবে, কোনো দলের জন্য নয়

শালীকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

শালীকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার

বিজিবির অভিযানে মিলল ৫০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল

বিজিবির অভিযানে মিলল ৫০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App