×

জাতীয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:৫৫ পিএম

‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি’

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরে এসেছি।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে ইন্সট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার ছিল। সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি। কিন্তু আমি করিনি। কারণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার।

তিনি বলেন, এ ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না। ভারতের সঙ্গে যৌক্তিক সম্পর্ক করতে চায় ঢাকা।

এর আগে গত রোববার ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) এক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। কোনো ব্যাখ্যা ছাড়াই আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 

উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি সফরের বিষয়টি অন্তত দুই দিন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল বাংলাদেশ। পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে ঢাকায় ফিরে আসেন।

এ ঘটনায় পরদিন সোমবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়েকে তলব করা হয়। দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার কাছে তীব্র অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর

অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর

স্ত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

‘টিকটকের নেশা’ নিয়ে অশান্তি স্ত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ে সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ে সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

চোখের ছানি প্রতিরোধে যেসব অভ্যাস জরুরি

চোখের ছানি প্রতিরোধে যেসব অভ্যাস জরুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App