×

জাতীয়

‘বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:১১ পিএম

‘বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না’

ছবি: সংগৃহীত

জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেন, ‘সংসদের ভেতরে বা বাহিরে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুরে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন শেষ প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী ১ বছরের মধ্যে সকল নারী চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে চায় সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘চা শ্রমিকদের চিকিৎসাসহ নানা সহায়তা অব্যাহত রাখবে সরকার। বিএনপি সরকারের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।’

তারেক রহমান বলেন, ‘চা শ্রমিকদের ঘর করে দিতে ৫০ জনকে দুই লাখ টাকা দিচ্ছে সরকার। ১৫০ জন চা শ্রমিকদের সন্তানদের স্কলারশিপ দেয়া হয়েছে।’

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, দেশের গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না। যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়তে হয় তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না, জনগণের টাকা জনগণ ও দেশের ভাগ্যের পরিবর্তনে কাজ করা হবে। টাকার কোনো অভাব হবে না। যারা জনগণের টাকা বিদেশে পাচার করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

আবারও দাম বাড়তে পারে ভোজ্যতেলের

আবারও দাম বাড়তে পারে ভোজ্যতেলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App