×

জাতীয়

ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সাশ্রয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৩২ পিএম

স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সাশ্রয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সহজলভ্য দামে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে এবং ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করতে হবে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন গণমাধ্যমকে জানান, বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App