×

জাতীয়

বার কাউন্সিলে ফের অ্যাডহক কমিটি, দায়িত্ব পেলেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

বার কাউন্সিলে ফের অ্যাডহক কমিটি, দায়িত্ব পেলেন যারা

ছবি : সংগৃহীত

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার।

মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮-এর ক্লজ (২) অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এক বছরের জন্য কমিটি কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কমিটি বার কাউন্সিলের সব ক্ষমতা প্রয়োগ ও কার্যক্রম পরিচালনা করবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই রয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে অ্যাডহক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জসিম উদ্দিন, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, বগুড়া জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট আলী আসগর, ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ নজরুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাহফুজুর রহমান মিলন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App