×

জাতীয়

চলতি মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করলো সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ এএম

চলতি মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করলো সরকার

ছবি: সংগৃহীত

জুলাই মাসে কমছে না বা বাড়ছে না কোনো ধরনের জ্বালানি তেলের দাম। ফলে চলতি বছরের ৩১ মে জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত মূল্যহার জুলাই মাসেও বলবৎ থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তা জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩১ মে ২০২৬ তারিখে প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয় মূল্য ১৫৫ টাকা লিটার, অকটেন ১৪৫ টাকা লিটার, পেট্রোল ১৪০ টাকা লিটার, কেরোসিন ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত মূল্যহার জুলাই ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। এ মূল্যহার ১ জুলাই থেকেও কার্যকর থাকবে।

উল্লেখ্য, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের ৩১ মে রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা,মানতে হবে যেসব নির্দেশনা

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা,মানতে হবে যেসব নির্দেশনা

মেঘনা নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

মেঘনা নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

বিশ্বকাপে আজ তিন মহাযুদ্ধ, কার ভাঙবে স্বপ্ন?

বিশ্বকাপে আজ তিন মহাযুদ্ধ, কার ভাঙবে স্বপ্ন?

জোড়া গোলে সুইডেনকে বিদায় করলেন এমবাপ্পে

জোড়া গোলে সুইডেনকে বিদায় করলেন এমবাপ্পে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App