আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কারণে বুধবার (১ জুলাই) ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকছে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। এই সময়ে স্টেশনটিতে কোনো ট্রেন থামবে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সাময়িক এই পরিবর্তনের জন্য যাত্রীদের বিকল্প স্টেশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ডিএমটিসিএল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
