×

জাতীয়

‘জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

‘জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে’

ছবি: সংগৃহীত

জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার (১ ‍জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। তা না হলে জনগণ নিজেরাই জাদুঘর খুলে প্রবেশ করবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’

তিনি বলেন, ‘শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। আশা করছি, সরকার দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে।’

এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে এই এনসিপির নেতা বলেন, ইনুর ১০ বছরের সাজা হতে পারে না। আমরা আপিলের মাধ্যমে তার কঠোর শাস্তি প্রত্যাশা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে সব কেন্দ্রের এইচএসসি পরীক্ষা মনিটরিং হবে

শিক্ষামন্ত্রী ঢাকা থেকে সব কেন্দ্রের এইচএসসি পরীক্ষা মনিটরিং হবে

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

দেশের ৫০০ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার মোতায়েন

দেশের ৫০০ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App