প্রধানমন্ত্রী-আইএপিবির প্রধান নির্বাহীর সাক্ষাৎ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:২২ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি (ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।
