×

জাতীয়

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় নিয়ে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত দিনে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

কিন্তু সোমবার (২৬ অক্টোবর) ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। কারণ ফল প্রকাশের প্রস্তুতি থাকলেও এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ‘৩১ অক্টোবরে এইচএসসির ফল প্রকাশিত হবে বলে জেনেছি। কিন্তু এখনো আমি কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ফলাফল প্রকাশের ব্যাপারে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।’

এ দিকে শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, ‘অনিবার্য কারণে এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশিত হবে না। ৩১ অক্টোবর রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল প্রকাশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’ প্রচলিত নিয়ম অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন সচিবদের, কারণ কী?

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন সচিবদের, কারণ কী?

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকেই

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকেই

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App