×

জাতীয়

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

গ্যাসের পাইপলাইনের টাই-ইন কাজের কারণে মঙ্গলবার (৭ জুলাই) গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি ফিলিং স্টেশনসহ সংশ্লিষ্ট গ্রাহকরা গ্যাস পাবেন না।

সোমবার (৬ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, ৭ জুলাই সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনে টাই-ইন কাজ পরিচালিত হবে। এ কারণে ওই সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বার্তায় বলা হয়েছে, গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।

এ ছাড়া তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

হানিট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

হানিট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

গ্যালারিতে বসে ব্রাজিলের বিদায় দেখলেন মেহজাবীন

গ্যালারিতে বসে ব্রাজিলের বিদায় দেখলেন মেহজাবীন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App