×

জাতীয়

সংসদে প্রধানমন্ত্রী

অমুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ করছে বিশেষজ্ঞ কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম

অমুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ করছে বিশেষজ্ঞ কমিটি

ছবি : সংগৃহীত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের শনাক্ত করে বাদ দেওয়ার লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলালের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সম্পূরক প্রশ্নে রুহুল আমিন দুলাল বলেন, অতীতে অনেক রাজনৈতিক কর্মীকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে এবং তারা বর্তমানে ভাতা পাচ্ছেন। তিনি এসব ব্যক্তিকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়ার পাশাপাশি সংসদ সদস্যদের পরামর্শক হিসেবে যুক্ত করে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের দায়িত্বপ্রাপ্তদের একটি অংশ রাজনৈতিক প্রভাবের কারণে নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। এ কারণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে, যা প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের শনাক্ত করতে কাজ করছে।

এ সময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানতে চান, স্বাধীনতার ৫৩ বছর পরও কেন একটি নির্ভুল তালিকা প্রকাশ সম্ভব হয়নি এবং কেন সরকার পরিবর্তনের সঙ্গে তালিকায় পরিবর্তন আসে। তিনি স্থায়ী ও নির্ভুল তালিকা প্রকাশের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে দলীয় প্রভাবের ভিত্তিতে প্রস্তুত হওয়া তালিকাগুলো এখন যাচাই-বাছাই করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো একটি স্বচ্ছ, নির্ভুল ও সর্বজনগ্রহণযোগ্য তালিকা প্রকাশ করা, যেখানে কোনো অমুক্তিযোদ্ধার নাম থাকবে না এবং প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা পাবেন।

তিনি আরো বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে মাঠপর্যায়ে যাচাই-বাছাই কার্যক্রম এবং বিশেষজ্ঞ কমিটির কাজ চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App