×

জাতীয়

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:২২ এএম

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

ছবি: সংগৃহীত

নিত্যদিনের প্রয়োজনের তাগিদে মানুষ দোকানপাট বা মার্কেটে যায়। কিন্তু আবহাওয়ার এমন পরিস্থিতিতে তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ তাহলে আপনার সকল কষ্টই বৃথা। তাই ভোগান্তি কমাতে মার্কেট বা দোকানপাটে যাওয়ার আগে একবার দেখে নিন আজকে কোথায় কোনো মার্কে-দোকানপাট বা দর্শনীয় স্থান বন্ধ আছে। 

আরো পড়ুন: বৃষ্টিতে ভেজার পর যেসব ভুল কখনো করবেন না

তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে 

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ

আরো পড়ুন: ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন

-সামরিক জাদুঘর: এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। 

-জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও: বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫টাকা।

-শিশু একাডেমি জাদুঘর: শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

এ ছাড়াও শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ঘিরে তৈরি হয়েছে শঙ্কা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ঘিরে তৈরি হয়েছে শঙ্কা

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

দুপুরের মধ্যে যেসব জেলায়  হতে পারে ঝড়সহ বজ্রবৃষ্টি

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়সহ বজ্রবৃষ্টি

বাজারে বেড়েছে ডিম ও সবজির দাম, ডাবল সেঞ্চুরি করছে কাঁচামরিচ

বাজারে বেড়েছে ডিম ও সবজির দাম, ডাবল সেঞ্চুরি করছে কাঁচামরিচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App