×

জাতীয়

৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম

৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি

ছবি : সংগৃহীত

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর বাংলাদেশ পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

পদায়ন পাওয়া কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব ইউনিটের মধ্যে রয়েছে সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কক্সবাজার জেলা পুলিশ, খুলনা রেঞ্জ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এবং শিল্পাঞ্চল পুলিশ।

প্রজ্ঞাপনে বদলি হওয়া ৯৩ জন সহকারী পুলিশ সুপারের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App