×

জাতীয়

সেই তাসনিয়ার ভাই ও বাবার সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম

সেই তাসনিয়ার ভাই ও বাবার সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তাসনিয়া হকের ছোট ভাই তাহসিন আব্দুল্লাহ ও তার বাবা নাজমুল হকের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত সোমবার ঢাকার আর্মি স্টেডিয়ামে জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী আয়োজনে তারেক রহমানের সাথে তাহসিনের একটি ছবি ছড়িয়ে পড়ে।

পরে তাহসিনের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে সচিবালয়ের তাহসিন ও বাবা নাজমুল হকের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন: ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

এসময় নাজমুল হক মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান দুর্ঘটনায় আহত নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে কথা বলেন।

নাজমুল হক বলেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের পক্ষ থেকে ওই দুর্ঘটনায় আহত নিহতদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে কথা বলেছি। তাকে পরিবারগুলোর পক্ষ থেকে এই দাবিগুলো নিয়ে এক চিঠিও প্রদান করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়টি দেখবেন।

বিএনপি মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজখবর নেন। এবং বড় হয়ে কী হতে চায়, তা জানতে চান। 

তাহসিন জানায়, সে বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চায়। এছাড়া এমন কিছু করতে চায়, যার মাধ্যমে মানুষের উপকার  এবং যার প্রতি মানুষ আকৃষ্ট হবে।

প্রধানমন্ত্রী তাহসিনের এই স্বপ্নের প্রশংসা করেন। পাশাপাশি  ছোট্ট তাহসিনকে মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।

আলাপচারিতায় তাহসিন জানায়, তার শখ ফুটবল খেলা। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোনসেট উপহার হিসেবে তুলে দেন তাহসিনের হাতে।

সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করতে পেরে সে খুবই আনন্দিত। এমন একটি সুযোগ পাবে, তা সে কল্পনাও করেনি। পুরো বিষয়টিই তার কাছে ছিল একেবারে সারপ্রাইজ। সে বলে, স্কুলে গিয়ে বন্ধুদের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার গল্প শোনানোর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App