×

জাতীয়

আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা সম্মেলনে বাংলাদেশের পক্ষে এমপি মিলন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম

আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা সম্মেলনে বাংলাদেশের পক্ষে এমপি মিলন

ছবি : সংগৃহীত

লাওসে অনুষ্ঠিত এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

বুধবার (২৮ জুলাই) আয়োজিত সম্মেলনের ‘এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং ওভারসিজ অ্যান্ড একাডেমিক সেশন’-এ তিনি অংশগ্রহণ করেন। অধিবেশনে পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্মেলনের ফাঁকে এমপি ফজলুল হক মিলন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় পানি সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে দেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App