×

জাতীয়

আগস্টজুড়ে কেমন থাকবে আবহাওয়া, জানালো বিডব্লিউওটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

আগস্টজুড়ে কেমন থাকবে আবহাওয়া, জানালো বিডব্লিউওটি

ফাইল ছবি

চলতি আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একই সঙ্গে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। উজানে ভারী বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহ এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

শনিবার (১ আগস্ট) প্রকাশিত মাসিক আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নদ-নদীর পানি বেড়ে গিয়ে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ সময়ে সমুদ্র পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকতে পারে।

আরো পড়ুন: টানা ৫ দিন ভারী বর্ষণের আগাম বার্তা দিলো আবহাওয়া অফিস

দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠলে সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি করার প্রয়োজন হতে পারে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধস এবং উত্তরাঞ্চলে বন্যার ঝুঁকিও বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, মাসের তৃতীয় ও শেষ সপ্তাহেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির কারণে কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। মাসের শেষ দিকে দক্ষিণ ও পূর্বাঞ্চলেও বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে আগস্টে বড় ধরনের ঘূর্ণিঝড় বা তাপপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিডব্লিউওটি। বৃষ্টির বিরতির সময়ে বাতাসে আর্দ্রতার কারণে দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

এদিকে, চলতি মাসে দুটি মহাজাগতিক ঘটনা ঘটবে। ১৪ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ হলেও এগুলোর কোনোটিই বাংলাদেশ থেকে দেখা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাদশে ভর্তির ফল রাত ৮টার পর

প্রথম ধাপ একাদশে ভর্তির ফল রাত ৮টার পর

খাদে মাইক্রোবাস উল্টে মৃত্যু, মিলল চাঞ্চল্যকর তথ্য

খাদে মাইক্রোবাস উল্টে মৃত্যু, মিলল চাঞ্চল্যকর তথ্য

‘ভারত থেকে সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সুনির্দিষ্ট উত্তর মেলেনি’

‘ভারত থেকে সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সুনির্দিষ্ট উত্তর মেলেনি’

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App