×

জাতীয়

টানা ৪ দিনের ছুটির অভিনব সুযোগ, যেভাবে পাবেন লম্বা ছুটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

টানা ৪ দিনের ছুটির অভিনব সুযোগ, যেভাবে পাবেন লম্বা ছুটি

ছবি: সংগৃহীত

কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ঠেলে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসার সুবর্ণ সুযোগ আসছে চলতি মাসেই! একটানা কাজের চাপে যারা সুন্দর সময় কাটানোর সুযোগ পাচ্ছিলেন না, তারা কাজে লাগাতে পারেন এই লম্বা ছুটি।

আগামী ৫ আগস্টের সাধারণ ছুটির পাশাপাশি ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের সামনে টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে মাঝের দিন অর্থাৎ ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে হবে। অবশ্য জরুরি কাজের তাগিদে সব সরকারি কর্মচারী এই দীর্ঘ ছুটির সুবিধা পাচ্ছেন না।

অবশ্য জরুরি ও জনসেবামূলক খাতের কর্মচারীদের এই ছুটির মধ্যেও নিজ নিজ দায়িত্বে নিয়োজিত থাকতে হবে।

আরো পড়ুন: রাজধানীতে অপরাধ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক ছুটি নিলেই পরবর্তী ৭ ও ৮ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ মিলবে।

তবে এই দীর্ঘ ছুটির সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো জরুরি সরকারি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের প্রয়োজনে কর্মস্থলে নিয়োজিত থাকতে হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জনস্বার্থে যেসব দপ্তরে নিরবচ্ছিন্ন সেবা চালু রাখা বাধ্যতামূলক, সেখানে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার ওপর নির্ভর করবে। ফলে সব কর্মকর্তা-কর্মচারী একযোগে এই ছুটি উপভোগ করতে পারবেন না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগস্ট মাসেই রয়েছে আরও একটি দীর্ঘ ছুটির সুযোগ। আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট এক দিনের নৈমিত্তিক ছুটি নিলেই ২৮ ও ২৯ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের অবকাশ মিলতে পারে। তবে এই ছুটির বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব নিয়ে পাটোয়ারীর পোস্ট

রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব নিয়ে পাটোয়ারীর পোস্ট

আগামী ১ অক্টোবর প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান

আগামী ১ অক্টোবর প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়

টানা ৪ দিনের ছুটির অভিনব সুযোগ, যেভাবে পাবেন লম্বা ছুটি

টানা ৪ দিনের ছুটির অভিনব সুযোগ, যেভাবে পাবেন লম্বা ছুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App