×

জাতীয়

সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন করবে বিশেষ কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম

সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন করবে বিশেষ কমিটি

ছবি : সংগৃহীত

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব প্রণয়ন করবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর দেড়টার দিকে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার একটি উন্মুক্ত ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে সংবিধান সংশোধন করতে চায়। তাই সংশোধনের প্রয়োজনীয় সব বিষয়ে বিভিন্ন মহলের মতামত নিয়ে সেগুলো বিবেচনায় রেখে কমিটির প্রতিবেদন প্রস্তুত করা হবে।

তিনি জানান, কমিটির সুপারিশের ভিত্তিতে পরে সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন করা হবে। সংসদে আলোচনা ও সমঝোতার মাধ্যমে এমন একটি সংশোধনী গৃহীত হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার চলমান গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কারের যেসব অঙ্গীকার রয়েছে, সেগুলো সংশোধনী প্রস্তাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে কমিটি।

তিনি আরও জানান, প্রথম বৈঠকে কোন কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হবে এবং মতবিনিময়ের সময়সূচি নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে।

সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, রাজনৈতিক দল, পেশাজীবীসহ বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বতঃপ্রণোদিত হয়ে মতামত দিতে চাইলে সেটিও গ্রহণ করা হবে। তবে কমিটির চূড়ান্ত প্রতিবেদন কবে জমা দেওয়া হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয়।

বিরোধী দলের প্রতিনিধিত্ব প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার তাদের কাছ থেকে পাঁচজন প্রতিনিধির নাম চাইলেও এখনো তা পাওয়া যায়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল শিগগিরই প্রতিনিধি মনোনীত করবে এবং তাদের সঙ্গেও আলোচনা হবে।

তিনি বলেন, বিরোধী দল প্রতিনিধি না দিলেও তাদের সংসদ সদস্যদের মতামত নেওয়া হবে। তারা কমিটির বৈঠকে উপস্থিত হয়ে কিংবা লিখিতভাবে মতামত জমা দিলেও তা বিবেচনায় নেওয়া হবে।

কমিটির সভাপতি জানান, জুলাই জাতীয় সনদে সংবিধান-সংক্রান্ত ৪৮টি প্রস্তাব পর্যালোচনা করা হবে। যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য রয়েছে, সেগুলো সংশোধনী প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো ‘নোট অব ডিসেন্ট’ হিসেবে সংরক্ষণ করা হবে।

এ ছাড়া বিএনপির নির্বাচনী ইশতেহারে সংবিধান সংশোধন-সংক্রান্ত যেসব অঙ্গীকার রয়েছে, সেগুলোও পর্যালোচনার আওতায় আনা হবে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই কমিটির কাজকে তিনি কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না; বরং এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার নিশ্চিত করাই কমিটির লক্ষ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে

সারজিস আলম ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App