×

জাতীয়

আইনমন্ত্রী

‘আমিও বিশ্বাস করতে চাই শেখ হাসিনা ডিসেম্বরেই আসবেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম

‘আমিও বিশ্বাস করতে চাই শেখ হাসিনা ডিসেম্বরেই আসবেন’

ছবি: সংগৃহীত

আমিও বিশ্বাস করতে চাই শেখ হাসিনা ডিসেম্বরেই আসবেন এবং আইনের মুখোমুখি হবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি এগোবেন। আমরা বিশ্বাস করি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: সূচনা ও সমাপ্তি বিএনপির হাতে, শেষ হচ্ছে র‍্যাবের ২ যুগের ইতিহাস

আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগে এখনো নানা ধরনের সমস্যা রয়েছে। আমার কাছে এক ধরনের সমস্যা, আপনাদের কাছে হয়তো আরেক ধরনের সমস্যা। কেউ বলবেন দুর্নীতিতে ছেয়ে গেছে, কেউ বলবেন টাউট-বাটপারদের দৌরাত্ম্য রয়েছে, আবার কেউ বলবেন কাঠামোগত দুর্বলতা আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।’

তিনি আরো বলেন, ‘আমি যদি বিচারকের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে যে, আমি সমাজের অন্য দশটি চাকরির মতো এই পেশায় আসিনি। আমি এসেছি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে, মানুষের প্রতি বিধাতাপ্রদত্ত ন্যায়বিচারের দায়িত্ব পালন করতে। বিচারকরা যেদিন এই চেতনা নিয়ে বিচারকের আসনে বসবেন, সেদিনই দেশে প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক

কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App