×

জাতীয়

‘বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

‘বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা যেন দেশে ফিরে এসে অবদান রাখতে উৎসাহিত হন, সে লক্ষ্যে সরকার উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম ‘আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

শামা ওবায়েদ জানান, জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি দেশের ভেতরে ও বিদেশে যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রবাসী ও দেশীয় শ্রমিকদের দক্ষতা বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

উচ্চশিক্ষার নামে প্রতারণার বিষয়েও সতর্ক করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কিছু অসাধু চক্র এডুকেশন কনসালটেন্সির আড়ালে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে। এসব দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, এ ধরনের অনিয়ম বন্ধ এবং অপরাধীদের শনাক্ত করতে সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। এ লক্ষ্যে তিনি সর্বসাধারণের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

আরো পড়ুন: ‘আমিও বিশ্বাস করতে চাই শেখ হাসিনা ডিসেম্বরেই আসবেন’

প্রতিমন্ত্রী বলেন, এ জন্য বাংলাদেশে নিরাপদ, বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশে পড়াশোনা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং রাষ্ট্র গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারেন।

শিক্ষা এখন কেবল ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়; এটি কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ উপকরণ বলে জানান শামা ওবায়েদ। তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদার করতে কাজ করছে। একই সঙ্গে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সহযোগিতা বৃদ্ধিতেও মন্ত্রণালয় ভূমিকা রাখছে।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হবে। শিক্ষার্থীদের স্বার্থে চলমান কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে সরকার সহযোগিতা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App