×

জাতীয়

প্রধানমন্ত্রী

পতিত সরকারের কারণেই বিদ্যুৎ-জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম

পতিত সরকারের কারণেই বিদ্যুৎ-জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ সংকট মোকাবিলায় আগামী ১০ বছরের পরিকল্পনা ২৭ আগস্ট জাতীয় সংসদে উপস্থাপন করবে বিএনপি সরকার। একই সঙ্গে সংকটকে পুঁজি করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সরকার গঠনের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গিয়ে প্রধানমন্ত্রী পথে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন।


আরও পড়ুন: ৩ শর্তে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয়

সফরের শুরুতে বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব নদী ও খালে মাছের পোনা অবমুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। জনগণের ভাগ্যের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে কটিয়াদী আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App