×

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

ছবি : সংগৃহীত

মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক শৃঙ্খলা জোরদার করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আগামী মঙ্গলবার থেকে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।

হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অটো ফাইন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হবে।

এ জন্য মহাসড়কের নির্দিষ্ট স্থানে আধুনিক প্রযুক্তির এআই ক্যামেরা ব্যবহার করা হবে। কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে ক্যামেরার মাধ্যমে সেটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। পরে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।

আরও পড়ুন: ‘ফ্যামিলি কার্ডের নামে ৫০০ টাকা নেন মহিলা দলের নেত্রী’

এসএমএস পাওয়ার পর যানবাহনের মালিক নির্ধারিত প্রক্রিয়ায় প্রচলিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা মনে করছেন, অটো ফাইন ব্যবস্থা চালুর ফলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়বে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা কমাতে এটি কার্যকর ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

ভূমিমন্ত্রী রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App