×

জাতীয়

‘ফ্যামিলি কার্ডের নামে ৫০০ টাকা নেন মহিলা দলের নেত্রী’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০২:৩২ পিএম

‘ফ্যামিলি কার্ডের নামে ৫০০ টাকা নেন মহিলা দলের নেত্রী’

ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে ১০০ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকায় সভা করে তিনি কারও কাছ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি ছবি ও নাগরিক সনদ সংগ্রহের পাশাপাশি তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। ধামরাই পৌরসভা ও উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এভাবে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার সোমভাগ ইউনিয়নের বানেশ্বর এলাকার হাসিনা আক্তার, সালমা আক্তার, রহিমা বেগম, দোলনা আক্তার, খাদিজা বেগম, করিমন নেছা, সুফিয়া আক্তার, রূপবান আক্তার ও শিরিন আক্তার এ অভিযোগ করেন।

একই ইউনিয়নের ডাউটিয়া, চর ডাউটিয়া, চাপিল, নওগাঁও ও সিন্ধুলিয়া এলাকার বাসিন্দারাও একই ধরনের অভিযোগ করেছেন।

ভুক্তভোগীরা জানান, নির্ধারিত সময় পার হলেও তারা ফ্যামিলি কার্ড পাননি। পরে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, ইউএনও মোহাম্মদ আল মামুন এবং স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনের কাছে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন: ‘রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান’

অভিযোগের বিষয়ে ফরিদা ইয়াসমিন বলেন, সার্ভিস চার্জ ও আবেদনসংক্রান্ত খরচ হিসেবে অল্প কিছু টাকা নেওয়া হয়েছিল। পরে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপি নেতা মোহাম্মদ রুস্তম আলী বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যকে জানানো হয়েছে। সংসদ সদস্য অভিযুক্ত নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান জানান, অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।

ইউএনও মোহাম্মদ আল মামুন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন স্থানীয় সংসদ সদস্য।

সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বিষয়টি জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে জামায়াত: নূরুল ইসলাম বুলবুল

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে জামায়াত: নূরুল ইসলাম বুলবুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App